মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
খাগড়াছড়ি জেলা পরিষদ: নিয়োগে অনিয়ম ও পারিবারিক উত্তরাধিকারের অভিযোগ নাগেশ্বরীতে মায়ের ঘরে আগুন দেওয়ার অভিযোগে ছেলে গ্রেপ্তার সীতাকুণ্ডের চার ইউনিয়নে ত্রাণ বিতরণ: মানুষের সুখে-দুঃখে পাশে আছি এবং থাকবো — আসলাম চৌধুরী বালিয়াডাঙ্গীতে পুকূরে ডুবে শিশুর করুণ মৃত্যু। ভূরুঙ্গামারীতে মোটরবাইকের ধাক্কায় নারী নিহত ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু বিয়ের একদিন পর নববধূকে রেখে যুবকের ঝুলন্ত মরদেহ, দেখতে এসে মামারও মৃত্যু ভূরুঙ্গামারীতে “জুলাই শহিদ দিবস” পালিতঃ শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ৩২ মামলার আসামি চিহ্নিত মাদক ব্যবসায়ী মোজাম্মেল গ্রেপ্তার কুড়িগ্রাম রাজারহাটে সরকারি রাস্তা বন্ধে বাঁধা দেওয়ায় নিহত ১, আটক ১০ জন।
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

দাকোপে অসহায় পরিবারের ওপর হামলা, পিতা-পুত্র-কন্যা সহ আহত ৪

  • আপডেট সময়ঃ বুধবার, ৩ জুন, ২০২৬

খুলনা ব্যুরো-

খুলনার দাকোপ উপজেলার কৈলাশগঞ্জ ধোপাদী এলাকায় নুর ইসলাম লস্করের নেতৃত্বে একটি অসহায় পরিবারের ওপর সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একই পরিবারের পিতা, পুত্র ও কন্যাসহ মোট ৪ জন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, হামলাকারীরা বাড়ীতে প্রবেশ করে পরিবারের সদস্যদের মারধর করে এবং ঘরবাড়ি ভাঙচুর ও মালামাল লুটপাট চালায়। ঘটনার পর আহত পরিবারটিকে অবরুদ্ধ করে রাখা হয় বলে অভিযোগ রয়েছে।
পরে খবর পেয়ে দাকোপ থানা পুলিশ ও স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় আহতদের উদ্ধার করে প্রথমে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকদের পরামর্শে আহতদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় সুত্রে জানা যায় নুর ইসলামের ছেলে নিজাম লস্কার দীর্ঘদিন ধরে আলামিন মোল্লা ও তার পরিবারকে ভিটা বাড়ী ও এলাকা ছাড়ার হুমকি ধামকি ধামকি দিয়া আসিতেছে ঘটনার দিন নিজাম লস্কার সংঘবদ্ধ দলবল নিয়ে বাড়ির ভিতর অনধিকার প্রবেশ করে মর্মে শান্তিপ্রিয় এলাকাবাসীর অভিযোগ স্থানীয় সূত্রে আরও জানা যায় এদের এধরনের এহনো কর্মকাণ্ডের লাগাম টেনে না ধরলে এর চেয়েও ভয়াবহ পরিস্থিতির শিকার হতে পারে ভুক্তভোগী পরিবার

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »