শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন সীতাকুণ্ডের ছেলে মুন্না মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আমদামীকৃত স্ক্যাপ জাহাজ ফেরৎ পাঠানোর উদ্যোগ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভায় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার দাকোপে অসহায় পরিবারের ওপর হামলা, পিতা-পুত্র-কন্যা সহ আহত ৪ একটি কু-চক্রীমহল আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, জঙ্গল সলিমপুর নিয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই; আসলাম চৌধুরী। জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৭,৬৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সমিতির নামে প্রায় ৮০ লাখ টাকা হাতিয়ে ভারতে পালিয়ে গেছে শংকর পরিবার। চট্টগ্রাম সীতাকুণ্ডে চতুর্মুখী সংঘর্ষে পথচারী নারী নিহত, আহত অন্তত ৩০ সীতাকুণ্ডের মাদামবিবির হাট দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হাত বিচ্ছিন্নের চেষ্টা, আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চট্টগ্রাম সীতাকুণ্ডে চতুর্মুখী সংঘর্ষে পথচারী নারী নিহত, আহত অন্তত ৩০

  • আপডেট সময়ঃ সোমবার, ১ জুন, ২০২৬

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড বাজারে বাস, ড্রামট্রাক, মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার চতুর্মুখী সংঘর্ষে রাজিয়া বেগম (৪৫) নামে এক পথচারী নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন যাত্রীর কম-বেশি আহত হয়েছেন।
রবিবার (৩১ মে) রাত পৌনে ১০টার দিকে বাড়বকুণ্ড বাজার এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। নিহত রাজিয়া বেগম বাড়বকুণ্ডের মিয়াজীপাড়া গ্রামের জহুরুল আলমের স্ত্রী বলে জানা গেছে।

যেভাবে ঘটলো দুর্ঘটনা:

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার সময় একটি দ্রুতগামী বাস তার সামনে থাকা একটি মাইক্রোবাসকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি ছিটকে রাস্তার পাশে গিয়ে পড়লে সেখানে দাঁড়িয়ে থাকা পথচারী রাজিয়া বেগম চাপা পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এই ঘটনার এক মিনিটের মধ্যেই পেছন থেকে আসা একটি দ্রুতগতির ড্রামট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা বাসটিকে ধাক্কা দেয়। এরপর ট্রাকটি রাস্তার পাশের একটি বেকারিতে ঢুকে পড়ে। এ সময় ট্রাকের চাপায় পাশের দুটি ফলের দোকান ক্ষতিগ্রস্ত হয় এবং একটি সিএনজি চালিত অটোরিকশাও দুমড়েমুচড়ে যায়। চারটি গাড়ীর এই পর্যায়ক্রমিক সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় চারপাশ।

উদ্ধার অভিযান ও চিকিৎসা:

ঘটনার পরপরই সীতাকুণ্ড ও কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে।

আহতের সংখ্যা:

অন্তত ২৫-৩০ জন যাত্রী ও পথচারী আহত হয়েছেন।

চিকিৎসা:

উদ্ধারকৃতদের তাৎক্ষণিকভাবে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় থাকা বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

পুলিশের বক্তব্য:

বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আব্দুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,
দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত উদ্ধার কাজ শুরু করে। দুর্ঘটনাকবলিত বাস, ট্রাক, মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশাটি রাস্তা থেকে সরিয়ে হাইওয়ে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »