শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডের সলিমপুর জামায়াতের ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশে জেলা সেক্রেটারী মু: আব্দুল জব্বার কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন সীতাকুণ্ডের ছেলে মুন্না মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আমদামীকৃত স্ক্যাপ জাহাজ ফেরৎ পাঠানোর উদ্যোগ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভায় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার দাকোপে অসহায় পরিবারের ওপর হামলা, পিতা-পুত্র-কন্যা সহ আহত ৪ একটি কু-চক্রীমহল আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, জঙ্গল সলিমপুর নিয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই; আসলাম চৌধুরী। জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৭,৬৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সমিতির নামে প্রায় ৮০ লাখ টাকা হাতিয়ে ভারতে পালিয়ে গেছে শংকর পরিবার। চট্টগ্রাম সীতাকুণ্ডে চতুর্মুখী সংঘর্ষে পথচারী নারী নিহত, আহত অন্তত ৩০
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চট্টগ্রাম সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থী সহ নিহত- ২, অজ্ঞাত লাশ উদ্ধার-১

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

 

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি-

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলাধীন কুমিরা আকিলপুর সমুদ্র সৈকতে বেড়াতে আসা এক মাদ্রাসাছাত্র রাস্তা পাড় হতে গিয়ে গাড়ীর চাপায় ঘটনাস্হলেই নিহত হয়েছেন, নিহত শিক্ষার্থীর নাম মোঃ হাসান (১৪)। তিনি মীরসরাই হাদি ফকিরহাট মাদ্রাসা-এর ৯ম শ্রেণির ছাত্র বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে ট্রাক থেকে নামে রাস্তা পাড় হতে গিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হন । এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অপরদিকে বৃহস্পতিবার সকাল ৮ টার সময় উপজেলার সোনাইছড়ি এলাকায় মহাসড়কের ঢাকা মুখী লেনে মোঃ হারুনুর রশীদ (৫৮) নামে এক ব্যাক্তি কাভার্ড ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

বারআউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল হক জানায়, দুটি দূর্ঘটনাই অসতর্কতার কারণেই হয়েছে, চালকরাতো সব সময়ই বেপোরোয়া,নিজেদের কেও সাবধানে রাস্তা পাড় হতে হবে। দুজন মৃত্যের লাশ মর্গে প্রেরণ করা হয়েছে, মামলার প্রস্তুতি চলছে।
তাছাড়া সকাল ১১ টায় উপজেলা বাড়বকুণ্ড মুছা কলোনী নামক স্হানে রেল লাইনের মাঝে ৩৮/৪০ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির মৃত দেহ জিআরপি পুলিশ উদ্ধার করেছে। মৃত ব্যক্তির শরীরে তেমন কোন আঘাতের চিক্ত নাই।ঠুঁটে কিছুটা ফুলা দেখা গেছে।
তার গায়ে ঘিয় কালার দামী পান্জাবী,সাদা লুঙ্গী, কাল চামড়ার জুতা ও মুখে দাঁড়ি ছিল।
ধারনা করা হচ্ছে হয়তো চট্টগ্রাম মুখী ট্রেন থেকে পড়ে গেছে নাহয় কেউ অপহরণ করে মেরে এখানে নির্ঝনস্হানে রেখে গেছে। লাশ মর্গে প্রেরণ করেছে,জিআরপি পুলিশ একটি মামলা রুজু করেছেন।

সীতাকুণ্ড জিআরপি পুলিশ ফাঁড়ির ইন্চার্জ এসআই দীপক দেওয়ান জানায়, বাড়বকুণ্ড গেইটম্যান সাইফুল ইসলাম থেকে লাশের সংবাদ পেয়ে সকাল ১১ টায় সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্হলে গিয়ে লাশের সুরত হাল তৈরী করে চমেক হাসপাতালে প্রেরণ করে একটি মামলা রুজু করা হয়েছে। মামলাটি পিবিআই কে তদন্তে দেয়ার সুপারিশ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »