বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
খাগড়াছড়ি জেলা পরিষদ: নিয়োগে অনিয়ম ও পারিবারিক উত্তরাধিকারের অভিযোগ নাগেশ্বরীতে মায়ের ঘরে আগুন দেওয়ার অভিযোগে ছেলে গ্রেপ্তার সীতাকুণ্ডের চার ইউনিয়নে ত্রাণ বিতরণ: মানুষের সুখে-দুঃখে পাশে আছি এবং থাকবো — আসলাম চৌধুরী বালিয়াডাঙ্গীতে পুকূরে ডুবে শিশুর করুণ মৃত্যু। ভূরুঙ্গামারীতে মোটরবাইকের ধাক্কায় নারী নিহত ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু বিয়ের একদিন পর নববধূকে রেখে যুবকের ঝুলন্ত মরদেহ, দেখতে এসে মামারও মৃত্যু ভূরুঙ্গামারীতে “জুলাই শহিদ দিবস” পালিতঃ শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ৩২ মামলার আসামি চিহ্নিত মাদক ব্যবসায়ী মোজাম্মেল গ্রেপ্তার কুড়িগ্রাম রাজারহাটে সরকারি রাস্তা বন্ধে বাঁধা দেওয়ায় নিহত ১, আটক ১০ জন।
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

ছাতকে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধন।

  • আপডেট সময়ঃ বুধবার, ২০ মে, ২০২৬

বিশেষ (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতক উপজেলায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মহি উদ্দিন।

মেলা উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। পাশাপাশি ভূমি কার্যালয়ে স্থাপন করা হয়েছে বিশেষ সেবা বুথ, যেখানে ই-নামজারি, অনলাইন খতিয়ান যাচাই, ভূমি উন্নয়ন কর পরিশোধসহ বিভিন্ন সেবা তাৎক্ষণিকভাবে প্রদান করা হচ্ছে। মেলা আগামী ২১ মে পর্যন্ত চলবে।

মেলায় সেবাগ্রহীতাদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা স্বল্প সময়ে আবেদন গ্রহণ ও নিষ্পত্তির মাধ্যমে দ্রুত সেবা নিশ্চিত করছেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনও মোঃ মহি উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এ আর তোতা মিয়া, প্রেসক্লাব সভাপতি সৈয়দ হারুন অর রশিদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রহিছ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মোস্তফা, প্রেসক্লাবের সহ-সভাপতি বদর উদ্দিন আহমেদ, ইমাম মাওলানা আমিন উদ্দিন, মাওলানা খায়রুল ইসলামসহ ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, সুধীজন ও সেবাগ্রহীতাবৃন্দ।

সংশ্লিষ্টরা জানান, এ ধরনের মেলার মাধ্যমে ভূমি সেবা আরও সহজ ও ডিজিটাল হচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষ দ্রুত সেবা পাওয়ায় ভোগান্তি কমছে এবং ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা বৃদ্ধি পাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »