মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
খাগড়াছড়ি জেলা পরিষদ: নিয়োগে অনিয়ম ও পারিবারিক উত্তরাধিকারের অভিযোগ নাগেশ্বরীতে মায়ের ঘরে আগুন দেওয়ার অভিযোগে ছেলে গ্রেপ্তার সীতাকুণ্ডের চার ইউনিয়নে ত্রাণ বিতরণ: মানুষের সুখে-দুঃখে পাশে আছি এবং থাকবো — আসলাম চৌধুরী বালিয়াডাঙ্গীতে পুকূরে ডুবে শিশুর করুণ মৃত্যু। ভূরুঙ্গামারীতে মোটরবাইকের ধাক্কায় নারী নিহত ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু বিয়ের একদিন পর নববধূকে রেখে যুবকের ঝুলন্ত মরদেহ, দেখতে এসে মামারও মৃত্যু ভূরুঙ্গামারীতে “জুলাই শহিদ দিবস” পালিতঃ শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ৩২ মামলার আসামি চিহ্নিত মাদক ব্যবসায়ী মোজাম্মেল গ্রেপ্তার কুড়িগ্রাম রাজারহাটে সরকারি রাস্তা বন্ধে বাঁধা দেওয়ায় নিহত ১, আটক ১০ জন।
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চট্টগ্রাম সীতাকুণ্ডে গাড়ীর ধাক্কায় স্কুল ছাত্রী আহত হওয়ার ঘটনায় ছাত্রজনতার সড়কে ব্যারিকেট, আগুন ও গাড়ীর প্রায় ১০ লক্ষ টাকার মালামাল লুট..!

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

সীতাকুণ্ড ( চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় একটি গাড়ীর ধাক্কায় দুই ছাত্রী আহত হওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আগুন জালিয়ে অবরোধ করেছে স্কুল শিক্ষার্থী এবং এলাকাবাসী।

মঙ্গলবার বিকালে বাঁশবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের দুই ছাত্রী স্কুল ছুটি শেষে মহাসড়কের পাশ দিয়ে যাওয়ার সময় গাড়ির ধাক্কায় আহত হওয়ার জেরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মহাসড়কে আগুন জালিয়ে অবরোধ করে। গাড়ীতে থাকা দশ লক্ষ টাকার মালামাল লুট করে এসময় গাড়ীতে থাকা মালামাল লুটপাট হতে দেখা যায়, জানাজায় দুর্বৃত্তদের ইন্দনে লুটপাটে ছাত্র ও সাধারণ মানুষ মালামাল গুলো নিয়ে যায়, এমসয় প্রায় ১ ঘন্টা ঢাকামূখী লেনে যানবাহন চলাচল বন্ধ ছিল।

বাড়বকুণ্ড হাইওয়ে পুলিশ জানায়,উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় মহাসড়কের পাশ দখল করে কিছু ব্যক্তি দীর্ঘদিন যাবত অবৈধভাবে বাঁশ ও গাছের ব্যবসা পরিচালনা করে আসছে দীর্ঘদিন যাবত। যার ফলে সড়কের পাশ দিয়ে পথচারীরা যাতায়াত করতে পারে না। এতে করে চরম ভোগান্তিতে পড়তে হয় স্কুলগামী শিক্ষার্থীসহ জনসাধারণ। ফুটপাত দখল হয়ে যাওয়ায় পথচারীদের বাধ্য হয়ে মহাসড়ক দিয়েই চলাচল করতে হচ্ছে। এতে করে প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। এলাকাবাসী মহাসড়কের পাশ থেকে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং দখল মুক্ত করে নিরাপদ চলাচলের ব্যবস্থা করা এবং ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি দাবী জানান।
এদিকে মহাসড়ক অবরোধের ফলে প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে হাজারো যাত্রী দূর্ভোগে পড়েন।

সন্ধ্যা ৬টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সাথে কথা বলে অবরোধ তুলে নেয়।

বার আউলিয়া হাইওয়ে থানার ওসি এম এ হক বলেন, একটি মিনি কাভারভ্যানের ধাক্কায় স্কুল শিক্ষার্থী আহত হওয়ার জেরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মহাসড়কে বাঁশ ফেলে তাতে আগুন ধরিয়ে দিলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক হয়। এলাকাবাসী রাস্তার পাশে বাঁশ,গাছ,ইট,বালি বিক্রয় সরিয়ে নেয়ার দাবী জানান। অপরদিকে গাড়ীতে থাকা দশ লক্ষটাকার গুড়াদুধ প্যাকেট লুটের ঘটনায় সিসি ফুটেজ দেখে আসামী সনাক্ত ও মামলার প্রস্তুতি চলছে বলে জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »