শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডের সলিমপুর জামায়াতের ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশে জেলা সেক্রেটারী মু: আব্দুল জব্বার কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন সীতাকুণ্ডের ছেলে মুন্না মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আমদামীকৃত স্ক্যাপ জাহাজ ফেরৎ পাঠানোর উদ্যোগ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভায় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার দাকোপে অসহায় পরিবারের ওপর হামলা, পিতা-পুত্র-কন্যা সহ আহত ৪ একটি কু-চক্রীমহল আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, জঙ্গল সলিমপুর নিয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই; আসলাম চৌধুরী। জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৭,৬৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সমিতির নামে প্রায় ৮০ লাখ টাকা হাতিয়ে ভারতে পালিয়ে গেছে শংকর পরিবার। চট্টগ্রাম সীতাকুণ্ডে চতুর্মুখী সংঘর্ষে পথচারী নারী নিহত, আহত অন্তত ৩০
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

ভূরুঙ্গামারীতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

  • আপডেট সময়ঃ বুধবার, ২০ মে, ২০২৬


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব অমৃত দেব নাথ।


আজ (২০ মে ) উপজেলা সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, যেকোনো সংবাদ প্রকাশের পূর্বে তা ভালোভাবে যাচাই-বাছাই করে সঠিক তথ্য তুলে ধরা উচিত। প্রশাসন ও সাংবাদিকরা সমন্বিতভাবে কাজ করলে সমাজের যেকোনো সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব এবং এতে তথ্য বিভ্রাট এড়ানো যায়।


মতবিনিময় সভায় মাদক ও চোরাচালান প্রতিরোধ, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলার উন্নয়ন, হাটবাজার এবং আসন্ন ঈদুল আজহা (কোরবানি) কালিন সময়ে দ্রুত বর্জ্য অপসারণ ও পয়োনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। ইউএনও প্রথমে সাংবাদিকদের বিভিন্ন মতামত ও এলাকার নানা সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন এবং তা সমাধানে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।


সভায় উপজেলার ৫টি প্রেসক্লাবের নেতৃবৃন্দ আলাদা আলাদাভাবে প্রশাসনের সামনে নিজেদের বক্তব্য ও নানা পরামর্শ তুলে ধরেন। মতবিনিময়ে অংশ নেন:
ভূরুঙ্গামারী প্রেস ক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক জনাব আনোয়ারুল হক এবং সাধারণ সম্পাদক এমদাদুল হক মন্টু। বাংলাদেশ প্রেসক্লাব ভূরুঙ্গামারী শাখার সভাপতি খন্দকার আলপ্তগীন (স্বপন) এবং সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মতিন (মুকুল)।
উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ. এস. খোকন এবং সাধারণ সম্পাদক এফ কে আশিক।
ভূরুঙ্গামারী মডেল প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম। ভূরুঙ্গামারী ইউনিটি প্রেসক্লাবের সভাপতি মোঃ আরিফ সহ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সাংবাদিক নেতৃবৃন্দ উপজেলার উন্নয়নে প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »