শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশে শিশু ধর্ষণ মামলায় আদালতে জবানবন্দী দিলেন ভিকটিম সীতাকুণ্ডের সলিমপুর জামায়াতের ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশে জেলা সেক্রেটারী মু: আব্দুল জব্বার কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন সীতাকুণ্ডের ছেলে মুন্না মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আমদামীকৃত স্ক্যাপ জাহাজ ফেরৎ পাঠানোর উদ্যোগ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভায় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার দাকোপে অসহায় পরিবারের ওপর হামলা, পিতা-পুত্র-কন্যা সহ আহত ৪ একটি কু-চক্রীমহল আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, জঙ্গল সলিমপুর নিয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই; আসলাম চৌধুরী। জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৭,৬৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সমিতির নামে প্রায় ৮০ লাখ টাকা হাতিয়ে ভারতে পালিয়ে গেছে শংকর পরিবার।
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

শ্রমজীবি মানুষের অধিকার আদায়ে আমি কাজ করে যাবো —— আসলাম চৌধুরী এফসিএ

  • আপডেট সময়ঃ শুক্রবার, ১ মে, ২০২৬

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ

চট্টগ্রাম – সীতাকুণ্ড আসন থেকে নির্বাচিত লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ বলেন,
আজ ১ লা মে, মহান মে দিবস, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের এক ঐতিহাসিক দিন। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয়, “শ্রমিকের ঘামেই গড়ে ওঠে সভ্যতা, শ্রমিকের পরিশ্রমেই এগিয়ে যায় দেশ।”
আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেইসব শ্রমিক ভাইদের, যারা ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে নিজেদের জীবন উৎসর্গ করেছেন। তাদের আত্মত্যাগ আমাদের জন্য প্রেরণা, তাদের সংগ্রাম আমাদের পথচলার অনুপ্রেরণা।
আজকের এই দিনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, শ্রমিকের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সম্মানজনক জীবনের নিশ্চয়তা দিতে হবে। শ্রমিক বাঁচলে দেশ বাঁচবে, শ্রমিকের উন্নয়ন মানেই দেশের উন্নয়ন।
আসুন, সবাই মিলে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলি। যেখানে প্রতিটি শ্রমিক পাবে তার প্রাপ্য সম্মান ও অধিকার। আমি শ্রমিকদের প্রতিনিধি হয়ে কাজ করবো,শ্রমিকদের অধিকার আদায়ে জীবনভর কাজ করে যাবো।
তিনি আজ শুক্রবার মহান মে দিবস উপলক্ষে এলকে সিদ্দিকী স্কয়ারে সীতাকুণ্ড পৌরসভা শ্রমিক দল, কুমিরা,বাড়বকুণ্ড,সীতাকুণ্ড শিল্পাঞ্চল শ্রমিক দল, উপজেলা শ্রমিক দল, আয়োজিত আলোচনা সভা ও র ্যালী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
প্রবীণ শ্রমিক নেতা আবুল বশর ভূইয়া চেয়ারম্যানের সভাপতিত্বে ও পৌর শ্রমিক দলের সভাপতি মোঃ গোলাম সাদেকের সঞ্চালনায়
স্বাগত বক্তব্য রাখেন পৌর শ্রমিক দলের সেক্রেটারী মোঃ আলাউদ্দিন খান।
প্রধান বক্তা হিসেবে বক্তব রাখেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির সভাপতি ডাক্তার কমল কদর,
বিশেষ অতিথির বক্তব রাখেন সীতাকুণ্ড পৌর বিএনপির আহবায়ক মোঃ জাকির হোসেন,উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ মোরছালিন,পৌর বিএনপির সদস্য সচিব মোঃ সালে আহম্মদ সলু,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল করিম চৌধুরী।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সীতাকুণ্ড পৌর বিএনপির নেতা ও সাবেক শ্রমিক নেতা শামছুল আলম আজাদ,জয়নাল আবেদীন দুলাল,প্রগতির শ্রমিক নেতা মোঃ নাসির উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর,বীর মুক্তিযুদ্ধা মহরম আলী, সাবেক ছাত্রনেতা বখতেয়ার উদ্দিন,এ্যাডঃ নাছিমা আক্তার চৌধুরী,সীতাকুণ্ড বাজার কমিটির সেক্রেটারী সাজ্জাদ হোসেন রফিক,বিএনপি নেতা জাফর ভূইয়া, মোস্তাফিজুর রহমান হিরো,এ্যাড আইনুল কামাল,কাজী এনাম,আবুল কালাম আজাদ,নাজিম উদ্দিন,খুরশেদ আলম মেম্বার,কামাল উদ্দিন,আওরঙ্গজেব মোস্তফা,মোঃ আলাউদ্দিন মাসুম। উপস্হিত ছিলেন, নার্গিস আক্তার,মাসুমা আক্তার, আনোয়ারা,সাইফুল ইসলাম,সেলিম উদ্দিন,আবু সিদ্দিক বাল্লা,আলমগীর ইমরান,মোঃ ইদ্রিস,নাসির,মোঃ জসিম উদ্দিন,মোঃ তাহের,আব্দুল মজিদ,মোঃ মুরাদ সহ বিভিন্ন ইউনিয়নের বিএন পি,শ্রমিক দল,মহিলা দল, কৃষকদল,যুব দল,সেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।
আলোচনা শেষে একটি বিশাল র ্যালী সীতাকুণ্ড দক্ষিন বাজার থেকে উত্তর বাজার গিয়ে সংক্ষিপ্ত আলোচনা শেষে অনুষ্ঠান সমাপ্ত ঘোষনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »