শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন খুলনার দাকোপে বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের বিদায়ী সংবর্ধনা সীতাকুণ্ডের কুমিরা ঘাটঘর থেকে ৪১০ বস্তা অবৈধ সার উদ্ধার সীতাকুণ্ডের বাসিন্দা পাকিস্তানে সন্ত্রাসীদের গুলিতে নিহত নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে চন্দনাইশে সাংস্কৃতিক প্রতিযোগিতা চন্দনাইশ থানা পুলিশের উদ্যোগে সাতবাড়িয়া ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি, পথসভা ও সমাবেশ
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

ছাতকের ভাতগাঁওয়ে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট সময়ঃ রবিবার, ১৫ মার্চ, ২০২৬


বিশেষ (সুনামগঞ্জ) প্রতিনিধি:

পবিত্র মাহে রমজান উপলক্ষে রোজাদারদের সম্মানে ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের ঝিগলী ইউনিটের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


রবিবার (১৫ মার্চ) ২৫ রমজান উপলক্ষে উবাদুল হক শাহিনের বাড়িতে এ মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলের শুরুতে আবু খালেদ পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন।


প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাতক উপজেলা শাখার সাবেক আমীর ও সুনামগঞ্জ জেলা শাখার শুরা ও কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা শাখার আমীর মাওলানা আকবর আলী। এছাড়াও উপস্থিত ছিলেন ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি আলহাজ্ব আতিকুর রহমান, ঝিগলী ইউনিটের সভাপতি ও ভাতগাঁও ইউনিয়ন শাখার সমাজকল্যাণ সম্পাদক হুসাইন আহমেদ সুহাগ, টিম সদস্য মাওলানা রুবেল আহমেদ, শরীফ আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যার মধ্যে ছিলেন রশিদ মিয়া, শাহাদাত হোসেন, বারিক মিয়া, হাফিজুর রহমান, আজির উদ্দিন, রুবেল মিয়া, মাছুম আহমেদ, রুজেন মিয়া, রাজিব তপু, রিয়ান আহমেদ রুমন ও জাহেদ আহমেদ। মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »