বিশেষ (সুনামগঞ্জ) প্রতিনিধি:
ছাতক সমিতি সিলেট-এর উদ্যোগে নগরীর অভিজাত রেস্টুরেন্ট হোটেল গ্র্যান্ড আক্তার-এর প্যানোরামা রেস্টুরেন্টে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) সমিতির সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ আয়োজন সম্পন্ন হয়।
সমিতির সভাপতি এডভোকেট আব্দুল জলিল-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ছাদিকুর রহমান ছাদিক ও যুগ্ম সম্পাদক রাহেল আহমদ-এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দীন আহমদ মিলন, এমপি।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান।
রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও দোয়া পরিচালনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হযরত মাওলানা আব্দুস সালাম আল মাদানি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সভাপতি ও ছাতক সমিতির সম্মানিত উপদেষ্টা নাসিম হোসাইন, সমিতির সম্মানিত উপদেষ্টা আনম ওহিদ কনা মিয়া, রুহুল ফারুক এবং সমিতির আজীবন সদস্য, সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইউকে শাখার সাধারণ সম্পাদক ও জাহিদপুর উইমেন্স কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছানাওর আলী কয়েছ।
স্বাগত বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহ-সভাপতি ও ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এটিএম তারেক। এছাড়াও বক্তব্য রাখেন সহ-সভাপতি নুরুল আলম, আজীবন সদস্য যুক্তরাজ্য প্রবাসী রশিদ আহমদ, যুগ্ম সম্পাদক উবায়দুল হক শাহীন, যুগ্ম সম্পাদক এস এম আমজাদ এবং প্রচার সম্পাদক এস এম জিতু মুন্না।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক রিয়াজ আল মামুন। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা আজমান আলী, আব্দুল হান্নান, নির্বাহী সদস্য আশরাফুর রহমান চৌধুরী, সহ-সভাপতি দবিরুল ইসলাম, রাকিব উল্লাহ, অধ্যক্ষ সালেহ আহমদ, এস এম ছমরু মিয়া, শফিক মিয়া, টিএম আহসান মাহবুব, যুক্তরাজ্য প্রবাসী আজীবন সদস্য আব্দুল হক, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, সায়েম আহমদ, এডভোকেট সাজ্জাদুর রহমান, শেখ ফরহাদ, গাজী মিল্টন, বারীন্দ্র দাস সজীব, শফিক নুর, সাংগঠনিক সম্পাদক অলিউর রহমান সাদ্দাম, সহ-সাংগঠনিক সম্পাদক ওসমান আলী, এডভোকেট আল আমিন, সহ-প্রচার সম্পাদক সেপার আহমদ, দপ্তর সম্পাদক তানভীর আহমদ জুয়েল, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুল আহাদ, শিক্ষা বিষয়ক সম্পাদক ইমাম হাসান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. টিএম ইমরান আহমদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এডভোকেট জুবায়ের আহমদ, পরিকল্পনা বিষয়ক সম্পাদক আলতাফ হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম পাকি, সামাজিক যোগাযোগ বিষয়ক সম্পাদক আজিজুল মালিক রুবেজ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অলিউর রহমান আলেক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনহার মিয়া, জনসংযোগ বিষয়ক সম্পাদক আবু জাবের, মহিলা বিষয়ক সম্পাদিকা লিপি বেগম, পাঠাগার বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক উসমান গনি কাছনসহ সমিতির আজীবন সদস্য ও সাধারণ সদস্যবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন আজীবন সদস্য টিএম নাজিম ছালিক, কবির আহমদ, কামরুল ইসলাম, সদস্য আব্দুল মালিক, সিদ্দিকুর রহমান, লিলু মিয়া, হাজী এনামুল হক, সোহেল বারী, সিরাজুল ইসলাম তালুকদার, আলী হোসেন, সোহেল রানা, আব্দুল রশিদ, আব্দুল আজিজ, মুজিবুর রহমান, সোলেমান হোসেন চুন্নু, আজিম উদ্দীন, হেলাল মিয়া, নুরুল হক, সাজন আহমদ, কাজী সুফিয়ান, ইব্রাহীম আলী, আব্দুল হান্নান, জুনেদ আহমদসহ অনেকে। সমিতির অন্যান্য সদস্য, সুহৃদ, সাথী, শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে ইফতার মাহফিলের হলরুম পরিপূর্ণ হয়ে ওঠে এবং অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply