শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডের সলিমপুর জামায়াতের ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশে জেলা সেক্রেটারী মু: আব্দুল জব্বার কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন সীতাকুণ্ডের ছেলে মুন্না মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আমদামীকৃত স্ক্যাপ জাহাজ ফেরৎ পাঠানোর উদ্যোগ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভায় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার দাকোপে অসহায় পরিবারের ওপর হামলা, পিতা-পুত্র-কন্যা সহ আহত ৪ একটি কু-চক্রীমহল আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, জঙ্গল সলিমপুর নিয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই; আসলাম চৌধুরী। জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৭,৬৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সমিতির নামে প্রায় ৮০ লাখ টাকা হাতিয়ে ভারতে পালিয়ে গেছে শংকর পরিবার। চট্টগ্রাম সীতাকুণ্ডে চতুর্মুখী সংঘর্ষে পথচারী নারী নিহত, আহত অন্তত ৩০
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরে যানজটে জনভোগান্তি

  • আপডেট সময়ঃ শুক্রবার, ৬ মার্চ, ২০২৬


জগন্নাথপুর প্রতিনিধিঃ

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরে হঠাৎ করে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। যানজটে জনভোগান্তি চরমে পৌঁছেছে। রোজার দিনে দীর্ঘসময় ধরে রোদে গাড়ি নিয়ে যানজটে আটকেপড়া মানুষদের ক্ষোভের যেন শেষ নেই। এই যানজট থেকে মুক্তি পেতে নলজুর নদীতে আর্চব্রিজ নির্মাণ করা হয়েছে। এতে যানজট কমেনি বরং আরো বেড়েছে। কারণ সময়ের পরিক্রমায় দিনে দিনে জনসংখ্যা বৃদ্ধি পেলেও রাস্তা-ঘাট বা জায়গা-জমি বাড়ছে না। একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে যানবাহনের সংখ্যা। ফলে দিনে দিনে যানজট বেড়েই চলেছে।


জগন্নাথপুর পৌর শহরের বুকচিরে বয়ে যাওয়া নলজুর নদীতে প্রথম পাকা ব্রিজ নির্মাণ করা হয়েছিল এরশাদ সরকারের আমলে। এ ব্রিজ নির্মাণ হওয়ায় জগন্নাথপুর থেকে সরাসরি সিলেটের সাথে সড়ক যোগাযোগ ব্যবস্থা হয়। পরে আওয়ামীলীগ সরকারের আমলে সুনামগঞ্জের ডাবর থেকে জগন্নাথপুর রাণীগঞ্জ সেতু হয়ে সৈয়দপুর ঢাকা আঞ্চলিক মহাসড়ক চালু হয়। মূলত রাণীগঞ্জ সেতু হওয়ায় সুনামগঞ্জ বাসীর ঢাকার সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন সম্ভব হয়েছে। সময়ের পরিক্রমায় মানুষ ও গাড়ির চাপে জগন্নাথপুর পৌর শহরে যানজট লেগেই থাকতো। কারণ সরু সেতুতে মানুষের সংকুলান হয়নি। এ যানজট থেকে মুক্তি পেতে বড় করে দৃষ্টিনন্দন আর্চব্রিজ নির্মাণ করা হয়। এখন সেই আর্চ ব্রিজই মানুষ ও গাড়ির চাপে মনে হয় সরু হয়ে গেছে। ফলে জনভোগান্তি বেড়েছে।


যানজটে আটকে থাকা গৌর হরি, রবিউল ইসলাম, আনকার মিয়াসহ বেশ কয়েকজন ক্ষোভ প্রকাশ করে জানান, যেই লাউ সেই কদু। পৌর শহরে আগেও যানজট ছিল, বর্তমানেও আছে। আর্চব্রিজ নির্মাণ হওয়ায় আমরা খুশি হয়েছিলাম, ভেবেছিলাম হয়তো যানজট থেকে মুক্তি পেয়েছি। আসলে তা হয়নি। আর্চব্রিজ নির্মাণ হওয়ার পর শহীদ মিনার এলাকার সেতুটি ভেঙে ফেলা হয়েছে, নতুন সেতু হবে বলে। এখানে রাখা হয়নি বিকল্প সড়ক ব্যবস্থা। ফলে পেয়ে হেঁটে চলাচল করা গেলেও গাড়ি চলে না। তার পর ভেঙে দেয়া হয় হেলিপ্যাড হয়ে সি/এ মার্কেট পর্যন্ত বিকল্প সেতু। এতে দুই দিক থেকে কমেছে চলাচল ব্যবস্থা। সব চাপ পড়েছে একমাত্র আর্চ ব্রিজের উপরে। তার উপর ঈদকে সামনে রেখে বেড়েছে জনসমাগম।


(৫ মার্চ ) বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, যানজটে নাকাল পৌরবাসী। এ বিষয়ে জানতে চাইলে জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন জানান, আর্চ ব্রিজের সামনে পৌর শহরে গাড়ি পার্কিংয়ের কারণে যানজট সৃষ্টি হয়। শহীদ মিনার এলাকায় নতুন ব্রিজ নির্মাণ কাজ শুরু হয়েছে। এখানে বিকল্প হিসেবে বাঁশের সেতু নির্মাণ করা হবে। আর নদীতে নৌ চলাচল স্বাভাবিক রাখতে হেলিপ্যাড-সি/এ মার্কেট বিকল্প সেতুটি ভেঙে দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »