রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডের মাদামবিবিরহাটে তুচ্ছ ঘটনায় যুবককে পিটিয়ে হত্যাকরেছে প্রতিবেশী জগন্নাথপুরে ফুটপাতের দোকান উচ্ছেদ, জরিমানা আদায় স্বেচ্ছাসেবক দলের কর্মীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ চট্টগ্রাম প্রতিনিধিঃ পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় প্রথম হয়েছেন হাফেজ মুনতাহা,বিজয়ীদের জন্য রয়েছে অর্থ পুরস্কার ও উমরাহর সুযোগ তারাবীহর হাদিয়া বলে টাকা উঠিয়ে অল্প কিছু টাকা ইমামকে দিয়ে বাকি টাকা মসজিদ ফান্ডে রাখা একধরনের অন্যায়, খেয়ানত,প্রতারণা শঙ্খ নদী থেকে অবাধে তুলছে বালু, ঝুঁকিতে খোদারহাট ব্রীজ সীতাকুণ্ড সাবেক ছাত্রদল ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন খুলনা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় মনিরুল হাসান বাপ্পীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির নেতা-কর্মীরা। ছাতকের ভাতগাঁওয়ে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডের ডিসি পার্ক ১৪০ প্রজাতির ফুল দিয়ে সাজানো নতুন আঙ্গিকে উদ্ভোধন,ফুল প্রেমীদের ঢল

  • আপডেট সময়ঃ শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ

উদ্বোধনী দিনেই ফুল প্রেমীদের বাধভাঙ্গা ঢল,ফুলের সুবাস নিতে ছুটে এসেছে বিভিন্ন উপজেলা ও নগরী থেকে হজার হাজার তরুন তরুনী,বাদ যায়নি বৃদ্ধরাও।
আকর্ষণীয় ও বর্ণিল সাজে নতুন রূপে সেজেছে ডিসি পার্ক
সীতাকুণ্ড উপজেলাধীন সলিমপুর ইউনিয়নস্হ সাগরপাড়ে ১৯৪ একর জমির উপর গড়ে উঠা ডিসি পার্ক এবার সেজেছে মনোমুগ্ধকর নতুন রূপে। প্রতি বছরের ন্যায় এবারও ডিসি পার্কে চতুর্থবারের মতো দেশের বৃহত্তম ফুল উৎসব “চট্টগ্রাম ফুল উৎসব ২০২৬” এর আয়োজন করা হয়েছে। মাসব্যাপী এ আয়োজনে রয়েছে দেশি-বিদেশি প্রায় ১৪০ প্রজাতির লক্ষাধিক ফুলের সমারোহ। এবার ডিসি পার্কে নতুন আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছে জিপ লাইন, ক্লাইম্বিং ট্রি, ট্রি হার্ট, বিগ ফ্লাওয়ার ট্রি, আমব্রেলা ট্রি, ফ্লাওয়ার টি।
ফুলের সৌন্দর্যে মুগ্ধ হওয়ার পাশাপাশি এই উৎসবে দর্শনার্থীরা প্রতিদিন বিকেল ৪ টা থেকে রাত ৮ টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার ব্যবস্হা রয়েছে।
অন্যান্য আকর্ষণগুলোর মধ্যে রয়েছে মাসব্যাপী গ্রামীণ মেলা, বই উৎসব, ঘুড়ি উৎসব, পিঠা উৎসব, লেজার লাইট শো, ভিআর গেইম, মুভি শো, ভায়োলিন শো, পুতুল নাচ, মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল। এছাড়াও এই উৎসবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এর প্রচারণার একটি বিশেষ স্টল রয়েছে।
আজ শুক্রবার ( ৯ জানুয়ারি) থেকে শুরু হয়েছে মাসব্যাপী এ ফুল উৎসব, আর এ উৎসব চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ এহসানুল হক,এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চট্টগ্রাম বিভাগ ড,মোঃ জিয়াউদ্দীন, সিএমপির পুলিশ কমিশনার হাসিব আজিজ, চট্টগ্রাম রেঞ্জ এর ডিআইজি মোঃ আহসান হাবীব পলাশ, মোহাম্মদ নাজির আহমেদ খাঁন, চট্টগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া।
এসময় আরো উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক গোলাম মাঈনউদ্দিন হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কামরুজ্জামান, সৈয়দ মাহবুবুল হক, মোঃ শরীফ উদ্দিন, পাঠান মোঃ সাইদুজ্জামান, সাখাওয়াত জামিল সৈকত, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন।

প্রধান অতিথি সচিব এহসানুল হক বলেন,আমাদের অবসরে সময় কাটানো ভাল মনোমুগ্ধকর স্হান খুবই কম,সবস্হানেই যান্ত্রিক কোলাহল।তাছাড়া বিনোদনে প্রায় বানিজ্যিক ভাবে পরিচালিত। এই ডিসি পার্ক ফুল প্রেমীদের কে যেমন দিবে আনন্দ,পাশাপাশি পরিবার নিয়ে সারাদিন নিরিবিলি ফুল দেখা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে সময় কাটানোর রয়েছে বিশেষ সুযোগ।এখানে নিরাপদে,নির্ভয়ে,যান্ত্রিক কোলাহল মুক্ত বিনোদন সত্যিই দারুন।
আসছে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন, সেদিন দুটি ভোট দিতে হবে ভোটারগন,একটি সংসদ সদস্য ও একটি গনভোট।সবাই দুিটি ভোট দিয়ে দেশের নাগরিত্ব দায়িত্ব পালন করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »