মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুর থেকে মোটরসাইকেলে কক্সবাজার যাওয়ার পথে সীতাকুণ্ডে দূর্ঘটনায় নিহত সীতাকুণ্ডে এনসিপির ঈদ পুনর্মিলনী সিস্টেম পরিবর্তন ও রাজনৈতিক সংস্কারের আহ্বান কারাগারে উন্নত খাবার, নতুন কাপড় পরিবেশন,আইজিপি শহিদুল,মমতাজ,আইভি ও পেয়েছেন পতেঙ্গা সৈকতে বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড় : ঈদের উৎসব যেন এখানেই..! সীতাকুণ্ডের মাদামবিবিরহাটে তুচ্ছ ঘটনায় যুবককে পিটিয়ে হত্যাকরেছে প্রতিবেশী জগন্নাথপুরে ফুটপাতের দোকান উচ্ছেদ, জরিমানা আদায় স্বেচ্ছাসেবক দলের কর্মীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ চট্টগ্রাম প্রতিনিধিঃ পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় প্রথম হয়েছেন হাফেজ মুনতাহা,বিজয়ীদের জন্য রয়েছে অর্থ পুরস্কার ও উমরাহর সুযোগ তারাবীহর হাদিয়া বলে টাকা উঠিয়ে অল্প কিছু টাকা ইমামকে দিয়ে বাকি টাকা মসজিদ ফান্ডে রাখা একধরনের অন্যায়, খেয়ানত,প্রতারণা শঙ্খ নদী থেকে অবাধে তুলছে বালু, ঝুঁকিতে খোদারহাট ব্রীজ
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

বৌদ্ধের শিক্ষা মানুষের মনকে শান্ত করে ,সমাজে সহনশীলতা ও মানবিকতা প্রতিষ্ঠা করে- বিএনপি নেতা আসলাম চৌধুরী।

  • আপডেট সময়ঃ রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ

বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম জাতীয় প্রধান ধর্মীয় উৎসব দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব ২০২৫ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ঐতিহ্যবাহী  বাড়বকুণ্ড বৌদ্ধ বিহারে উদযাপিত হয়েছে। ১৭ অক্টোবর ২০২৫ ইং শুক্রবার সকাল ও বিকাল দুই পর্বে আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন শত শত প্রাজ্ঞ বৌদ্ধ ভিক্ষু, উপাসক-উপাসিকা ও স্থানীয় ও দেশের বিভিন্ন এলাকা থেকে আগত সদ্ধর্মপ্রাণ বৌদ্ধ নর- নারী গণ। আলো, ফুল ও ধর্মীয় পতাকায় সজ্জিত বিহার প্রাঙ্গণ উৎসবের আবহে মুখর হয়ে ওঠে। কঠিন দানোৎসবে মঙ্গলাচরণ করেন, পান্থশালা সার্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সুভদ্রজ্যোতি থেরো। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন বাড়বকুণ্ড বড়ুয়া পাড়ার ক্ষুদে শিল্পিরা।উদ্বোধনী বক্তব্য রাখেন, কঠিন চীবর দানোৎসবের উদ্ধোধক বাড়বকুণ্ড বৌদ্ধ বিহারের অধ্যক্ষ কর্মবীর শীলপ্রিয় থেরো।বিটন বড়ুয়া ও রাজু বড়ুয়ার যৌথ সঞ্চালনায় বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সহ-সভাপতি ভদন্ত বিনয়পাল মহাথেরো এর সভাপতিত্বে এদিনে সকালে প্রথম পর্বে অষ্টপরিস্কারদানসহ সংঘ দান ও সংযোজন অনুষ্ঠানে সকাল বেলার প্রধান অতিথি ও বিকাল বেলার প্রধান ধর্ম দেশক ছিলেন- নবাবপুর ধর্মকীর্তি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও মীরসরাই-সীতাকুণ্ড আঞ্চলিক বৌদ্ধ ভিক্ষু সমিতির সভাপতি বিশ্ব নাগরিক ড. ধর্মকীর্তি মহাথেরো, প্রধান জ্ঞাতী হিসাবে উপস্থিত ছিলেন, পাথর ঘাটা মহাবোধি বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ  ভদন্ত লোকানন্দ মহাথেরো, প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন,মধ্যম বিনাজুরি মিলনারাম বিহার, রাউজান চট্টগ্রাম এর আবাসিক ভিক্ষু সু-দেশক জয়পাল ভিক্ষু, মূখ্য ধর্মদেশক ছিলেন , গুমান মর্দন শান্তিধাম বিহার হাটহাজারী এর অধ্যক্ষ ভদন্ত ধর্মবোধি থেরো , মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,খুলশি বিমুক্তি বিদর্শন মেডিটেশন সেন্টার চট্টগ্রাম এর অধ্যক্ষ বিদর্শনাচার্য আশিন বুদ্ধ রক্ষিত থেরো,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গহিরা জ্ঞানোদয় বিহার রাউজান এর অধ্যক্ষ ভদন্ত প্রিয়ানন্দ মহাথেরো, বেতবুনিয়া শীলছড়ি অভায়ারন্য ধ্যান কেন্দ্র ও বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সাধনানন্দ মহাথেরো। ধর্ম দেশনা করেন দক্ষিণ মরিচ্চা বেনুবন বিহারের অধ্যক্ষ ভদন্ত শীলানন্দ ভিক্ষু, দ্বিতীয় পর্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অধ্যাপক লায়ন আসলাম চৌধুরী এফসিএ। প্রধান অতিথির বক্তব্যে লায়ন আসলাম চৌধুরী এফসিএ বলেন, বুদ্ধের শিক্ষা মানুষের মনকে শান্ত করে,সমাজে সহনশীলতা ও মানবিকতা প্রতিষ্ঠা করে । এসময় তিনি বলেন, বাড়বকুণ্ড বৌদ্ধ বিহার, বৌদ্ধ শ্মশান, বাড়বকুণ্ড বড়ুয়া পাড়া গ্রামবাসীর প্রতি আমার সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ও সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর, বাংলাদেশ জাতীয়তাবাদী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সীতাকুণ্ড উপজেলা শাখার আহ্বায়ক বাবু রতন কুমার নাথ। অতিথি হিসাবে বক্তব্য রাখেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা: কমল কদর ভূঁইয়া। উক্ত দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয় বাড়বকুণ্ড বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির আহ্বায়ক যদুলাল বড়ুয়া ও সদস্য সচিব বিমল বড়ুয়া,
উপস্হিত ছিলেন,উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মোঃ মহিউদ্দিন,পৌর বিএনপির আহবায়ক জাগির হোসেন,বাড়বকুণ্ড ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ,সাঃসম্পাদক সাজ্জাদ হোসেন শাহদাৎ,উত্তর জেলা কৃষকদলের আহবায়ক বদরুল আলম বদরুল,বাশঁবাড়িয়া বিএনপির সভাপতি সালামত উল্লাহ, সাঃ সম্পাদক মোঃ ইদ্রিস,জেলা যুবদলের সহ সভাপতি লোকমান হোসেন রাকিব,উপজেলা যুবদলের সদস্য সচিব সাহাবউদ্দীর রাজু, উপজেলা,ও ইউনিয়ন বিএনপি,যুবদল,কৃষকদল,মৎস্যজীবি দলের নেতৃবৃন্দ। দানোৎসব উদযাপন পরিষদের সকল নেতৃবৃন্দ এবং বাড়বকুণ্ড বড়ুয়া পাড়া গ্রামবাসীর সার্বিক সহযোগিতায় । বাড়বকুণ্ড বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসবে অতিথিরা তাদের বক্তব্যে বলেন, বুদ্ধের শিক্ষা মানুষের মনকে শান্ত করে, সমাজে সহনশীলতা ও মানবিকতা প্রতিষ্ঠা করে। করুণা, দান ও অহিংসার চর্চার মাধ্যমে শান্তিময় সমাজ গড়ে তোলা সম্ভব। কঠিন চীবর দানোৎসবে বাড়বকুণ্ড বড়ুয়া পাড়া গ্রামের বয়োজ্যেষ্ঠ জনদের উত্তরীয় পরিয়ে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।উৎসব উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠিত হয় ধর্মীয় আলোচনা, অষ্টপরিস্কার দান, শিশু-কিশোর ধর্মীয় প্রতিযোগিতা, ধর্মীয় সংগীত পরিবেশনা, চীবর পরিক্রমা, কঠিন চীবর দান উৎসর্গ, কল্পতরু উৎসর্গ,পানি ঢেলে পূণ্য দান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »